
নিউজ ডেক্স : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ এর চূড়ান্ত ফলাফল সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭৬৭ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় সোমবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

নিয়োগ বিধিমালা অনুযায়ী আসন প্রতি তিনজন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তার মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ প্রার্থীকে নির্বাচন করা হয়। গত ৮ জুলাই সারা দেশের সব জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। পরবর্তীতে আগামী ২৯ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের ২০ এপ্রিল শুরু হয়ে চার ধাপে পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩ লাখ আবেদনকারীর মধ্যে ছয় লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষায় অংশ নেন।
গত ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়, এতে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হয়েছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner