
_____আফরোজা রানা_____
সবুজ বনের মাঝে হারিয়েছি
আমি এ কোন সাজে।
প্রাকৃতির এত রুপ হার
মানলাম আমি তার মাঝে।

তুমি ছিলে আমার পাশে
আমার হৃদয়ের মাঝে।
একা একা হাঁটছি আমি
শেষ তো তাহার নাই।
লতার সাথে কথা বলে
মন কে আমি বুঝাই।
পাখিরা তো আমার সখী
তাদের কে সুধাই।
আমার মনের শান্তি আমি
কোথায় গেলে পাই।
দুই চোখ বয়ে গড়িয়ে
আমার পড়ছে শুধু জল।
আমার সখা হারিয়ে গেছে
কোথায় খুজি তাকে বল।
পাবনা আর কোন দিনও
আমার মন কি বোঝে।
তবুও তো এধার ওধার
মন যে তাকে খোঁজে।
মন পবনে তাহার শনে
কই যে কত কথা।
তবুও কেন এমন আমার
বয়ে বেড়ায় এত ব্যাথা।
Lohagaranews24 Your Trusted News Partner