
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া মা-মনি হাসপাতালের নতুন ভবনে কার্যক্রম শুরু উপলক্ষে ওরিয়েন্টেশন গ্রোমাম আজ ১৯ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন হাসপাতালের এমডি ডাঃ অলক বাহাদুর নেওয়ার। প্রধান অতিথি ছিলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সমাজসেবক এম এ কাশেম। প্রধান বক্তা ছিলেন হাসপাতালের সেক্রেটারী ডাঃ আকতার আহমদ। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ফরিদা ফারিয়া।
সাংবাদিক আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের নিয়মিত ডাঃ কাজী নাজমুল হোসেন, ডাঃ জন্নাত আরা, হাসপাতালের জিএম ইলিয়াস পাবেল, ডিজিএম খালেদ বিন আলী। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ।


হাসপাতালের নতুন ভবনে কার্যক্রম শুরু উপলক্ষে একইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। ফ্রি চিকিৎসাসেবা প্রদান প্রদান করেন ডাঃ অলক বাহাদুর নেওয়ার, ডাঃ মনজুরুল ইসলাম, ডাঃ জেসি ত্রিপুরা জুয়েল, ডাঃ মোঃ ঈসমাইল, ডাঃ কাজী নাজমুল হোসেন, ডাঃ জন্নাত আরা, ডাঃ সৈয়দ কামরুজ্জামান ও ডাঃ আফরোজা খানম।
Lohagaranews24 Your Trusted News Partner