
সম্প্রতি লামা থানার আলমগীর হত্যা মামলায় মোঃ সেলিম উদ্দিন এজাহারভূক্ত হওয়ায় আজ ২৮ জুলাই রবিবার বিকেলে লোহাগাড়া প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রাথমিকভাবে মোঃ সেলিম উদ্দিনের প্রেসক্লাব সদস্যপদ স্থগিত করে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
পাশাপাশি লোহাগাড়া প্রেসক্লাব এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবী জানান।

লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোঃ তাজ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner