
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোলাইকৃত মালামাল।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মনির আহমদ পাড়ার মৃত হাকিম আলীর পুত্র আহমদ ছাফা প্রকাশ লালু (৫০), একই ইউনিয়নের মাস্টার পাড়ার আবদুস সবুরের পুত্র মো. দেলোয়ার (২৩), ঠাকুরদিঘী খন্দকার পাড়ার মৃত আলী আহমদের পুত্র আকতার হোসেন প্রকাশ লেইঙ্গা (৪০) ও চুনতি ইউনিয়নের সোলতান মৌলভী পাড়ার আবদুল আলীমের পুত্র মো. ইয়াহিয়া (৩২)।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের নয়া বাজারে আতিয়ার পাড়ার জনৈক মো. পারভেজের আল মদীনা ক্লথ ষ্টোরে ও জনৈক রহিম সওদাগরের মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা তাদের কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৫৪৬ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও দেখে চোরদের শনাক্ত করতে সক্ষম হন। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে চোলাইকৃত মালামালসহ ৪ চোরকে গ্রেফতার করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় চুরির মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner