
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ আগষ্ট দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত আহাম্মদ ছাফা উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মনির আহমদ বাড়ির মৃত হাকিম আলীর পুত্র।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই শেখাব উদ্দিন সেলিম। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত ওই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৯ আগষ্ট তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner