
এলনিউজ২৪ডটকম : করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার বদান্যতায় লোহাগাড়ায় ‘ফ্রি অক্সিজেন সেবা’ কার্যক্রম চালু করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুওয়ানুল হক সুজন। বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মিয়া মোহাম্মদ ফারুক ও আওয়ামী লীগ নেতা শাহিদুল কবির সেলিম প্রমুখ।

Lohagaranews24 Your Trusted News Partner