
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৫ পরিবারের বসতঘর। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাত ২টার দিকে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাঁন মোহাম্মদ সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মো. নুরুল ইসলাম, নুরুল আজিম, মো. আইয়ুব, মো. মিজবাহ ও আবুল মজিদ। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবী।

স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল আজিমের বসতঘর থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মাটির দেওয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনা কেউ হতাহত হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner