
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট হোছন আলী মাতব্বর পাড়ার ইলিয়াছ খলিফার বসতবাড়িতে ৩১ জুলাই দিনগত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বেলাল উদ্দিন।
তিনি জানান, ঘটনারদিন রাতে তার বোন লোহাগাড়া সদরের এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শয্যাপাশে থাকার জন্য বসতবাড়িতে তালাবদ্ধ করে সবাই হাসপাতালে অবস্থান করেন। এ সুযোগে চোরের দল তালা ভেঙ্গে বসতবাড়িতে ঢুকে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও ইলেকট্রনিক্স মালামাল নিয়ে যায় এবং বসতবাড়ির মালামাল তছনছ করে দিয়েছে। সকালে বাড়িতে গিয়ে বসতবাড়ির দরজার তালা ভাঙ্গা দেখে তারা চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

তিনি আরো জানান, চুরির ঘটনার ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনে মৌখিক অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই ওবাইদুল হক জানান, বসতবাড়িতে চুরির ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner