
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নিজ পিতাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার পার্থ সারথী হাওলাদার।
গ্রেফতার জাহেদ হোসেন (৩০) লোহাগাড়া সদর ইউনিয়নের সিকদার পাড়ার আবুল কাশেমের পুত্র।

থানা সূত্রে প্রকাশ, ২০১১ সালে মারধরের অভিযোগ এনে নিজ পিতা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন পুত্রের বিরুদ্ধে। ওই মামলায় পুত্র জাহেদকে এক বছরের সাজা দেয় আদালত। এরপর থেকে সে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ডিউটি অফিসার।
Lohagaranews24 Your Trusted News Partner