
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ মাহবুব আলম। তিনি সোমবার (২৪ এপ্রিল) লোহাগাড়ায় যোগদান করেছেন।
নবাগত ইউএনও জানান, স্থানীয় মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর সহযোগিতা নিয়ে লোহাগাড়ার শিক্ষা, স্বাস্থ্য সংস্কৃতি, ক্রীড়ার উন্নয়নসহ ৩৩টি দপ্তরকে সক্রিয় রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবেন।

জানা যায়, নবাগত লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম চাঁদপুর জেলার কচুয়া জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর সীতাকুণ্ড উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুমিল্লা হোমনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে লোহাগাড়ায় যোগদান করেন।
Lohagaranews24 Your Trusted News Partner