
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে তিন হাজার পিস ইয়াবাসহ ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের ঈদগাঁও থানার মাছুয়াখালী এলাকার আকবর আহমদের কন্যা মনোয়ারা বেগম (৪১) ও উখিয়া থানার বি-৩০ ব্লকের ৮নং ক্যাম্পের মৃত মো. ইলিয়াছের স্ত্রী শামসুন্নাহার (৩৯)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, চট্টগ্রামমুখি যাত্রীবাহী গাড়িতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। রোববার (৩১ জুলাই) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner