
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় চোলাইমদসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ২টায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ ইব্রাহিম (৩৮) একই ইউনিয়নের হাদুর পাড়ার আবুল কাসেমের পুত্র।
থানার এসআই আবদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদসহ তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে একইদিন সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner