
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সাতকানিয়া উপজেলার ছদাহ আফজল নগর ভূঁইয়া বাড়ির মৃত মো. ইউসুফ মেস্ত্রীর পুত্র ইয়াছিন আরফাত (২০) ও চন্দনাইশ উপজেলার দোহাজারী চাগাচর মতলবের বাড়ির মো. ইউনুছের পুত্র জাহাঙ্গীর আলম (৪৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালানো হয়। এ সময় আরফাতের কাছ থেকে ৫শ পিস ও জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner