
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ এপ্রিল) দুুপুরে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাতগড় লাম্বাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, দীর্ঘদিন যাবত একটি বালুখেকো চক্র উক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১টি স্তুপ থেকে বালুগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত বালুর স্তুপে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। অভিযানের উপস্থিতিতে টের পেয়ে বালুখেকোরা সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের কোন সরঞ্জাম কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বালু নিলামের বিক্রি করা হবে।

অভিযানের সময় লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner