
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার এক যুবক সৌদিয়া আরবের মদিনা শরীফে টয়লেটের ছাদের টুকরা ভেঙ্গে পড়ে মৃত্যুবরণ করেছেন। আজ ১৩ এপ্রিল শনিবার দুপুর ২টায় (বাংলাদেশ সময়) তিনি মৃত্যুবরণ করেন। একইদিন তাকে জান্নাতুল বাকীতে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা ব্যবসায়ী জয়নাল আবেদীন।
নিহত মোহাম্মদ ইরফান (২৩) উপজেলার চুনতি সাতগড় মৌলভী পাড়ার প্রবাসী আবুল কাশেমের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

নিহতের চাচা জানান, গত ১১ এপ্রিল বৃহস্পতিবার প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে প্রবেশ করেন। সেখানে ছাদের একটি টুকরা পড়ে মাথায় ও ঘাড়ে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। আহত অবস্থায় তাকে মদিনা শরীফের এক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ইরফানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner