ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনি কাভার্ডভ্যান

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনি কাভার্ডভ্যান

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি মিনি কাভার্ডভ্যান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় এ ঘটনায় ঘটে। দূর্ঘটনায় চালক ও সহকারি আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে চালক ও সহকারি আহত হয়েছেন। স্থানীয়রা গাড়ির ভেতর থেকে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনায় গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মালিকপক্ষ গাড়িটি উদ্ধার করে নিয়ে গেছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!