
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে মালবোঝাই একটি ট্রাক। সোমবার (১৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের খাস মহাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মালবোঝাই একটি ট্রাক মূল সড়কের পাশে অসমান অংশে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দূর্ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ট্রাকে থাকা মালামাল সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রতিবছর সংস্কারের ফলে মূল সড়কের সাথে দুই পাশের উচ্চতার পার্থক্য তৈরি হয়েছে। হচ্ছে। ফলে মহাসড়কের দুই পাশের এসব অসমান অংশ হয়ে উঠেছে বিপজ্জনক। যার কারণে প্রায় সময় ঘটছে দূর্ঘটনা। দুই পাশের অসমান অংশ মাটি দ্বারা ভরাট করে দেয়ার জন্য দীর্ঘদিন যাবত দাবী জানিয়ে আসছেন স্থানীয়রা।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner