
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৩ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যায়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ৩ জুলাই বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। গত ১১ জুন চট্টগ্রাম জেলার লোহাগাড়াসহ বঁাঁশখালী ও পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম-ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে। এতে খোরশেদ আলম চৌধুরী চেয়ারম্যান, মোহাম্মদ সরওয়ার মামুন ভাইস চেয়ারম্যান ও জেছমিন আকতার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner