Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ড্রোন উড়াতে লাগবে প্রশাসনের অনুমোদন

লোহাগাড়ায় ড্রোন উড়াতে লাগবে প্রশাসনের অনুমোদন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানিক ড্রোন ক্যামেরা উড্ডয়ন করতে লাগবে প্রশাসনের অনুমোদন। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অনুমতি ব্যতিত ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ড্রোন ক্যামেরা উন্নয়ন করা হচ্ছে। যার ফলে জনসাধারণ ও প্রাণীর জীবন, জনসাধারণের সম্পত্তি ও গোপনীয়তা এবং রাস্ট্রীয় গোপনীয়তা ও সম্পত্তির ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের কাজে গোপনীয়তা রক্ষায় জড়িলতা সৃষ্টি হচ্ছে।

তাই যাদের ড্রোন ক্যামেরা উড্ডয়নের অনুমোদন রয়েছে তাদেরকে অনুমোদনের কপিসহ ও যাদের অনুমোদন নাই তাদেরকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিপিবদ্ধ করার অনুরোধ করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) হতে লোহাগাড়া উপজেলায় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সকল ড্রোন ক্যামেরা উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুমোদন ব্যতিত ড্রোন ক্যামেরা উড্ডয়ন করলে ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০’ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!