
নিউজ ডেক্স : রাঙামাটিতে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। আজ রবিবার রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প হতে ৪ কিঃমিঃ দক্ষিণে পোয়াইতুমুখ নামক এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকালে পোয়াইতুমুখ সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এ সময় সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত সেনাসদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে উক্ত স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে বলে জানিয়েছে আইএসপিআর।
সূত্র : যমুনা টিভি
Lohagaranews24 Your Trusted News Partner