
নিউজ ডেক্স : টানা বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে সেনাবাহিনীর ৬ কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকছড়িতে সড়ক থেকে মাটি অপসারণের সময় পাহাড়ের মাটিচাপায় হতাহতের এ ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীর। তারা রাঙামাটির মানিকছড়ি সেনা রিজিয়নে কর্মরত ছিলেন।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মংখ্য সিং চৌধুরী মারমা জানান, ৬ সেনা কর্মকর্তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মংখ্য সিং চৌধুরী মারমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner