ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | রমজান মাস আমাদের ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়: ইউএনও

রমজান মাস আমাদের ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়: ইউএনও

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেছেন, পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এটি মনে করিয়ে দেয় যে আমাদের দায়িত্ব হলো সমাজের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে অবদান রাখা। আলোচনা সভার মাধ্যমে স্থানীয় সমস্যা ও সম্ভাব্য সমাধানগুলো নিয়ে যে সংলাপ তৈরি হয়, তা আমাদের ইউনিয়নকে আরও সুসংহত ও এগিয়ে যেতে সহায়তা করে। আশা করি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে। এই ধরনের আয়োজন শুধু আমাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে না, বরং সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

বুধবার (১১ মার্চ) উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদউল্লাহ ইসলামাবাদী, শূরা সদস্য শামীম আক্তার, লোহাগাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালাম ও লোহাগাড়া এনসিপির মূখ্য সমন্বয়ক মো. জহির উদ্দিন।

মাস্টার শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী খোরশেদ আলম, ইউপি সদস্য মো. ফরিদুল আলম, আবুল কালাম, আধুনগর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ ও ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ আ.ন.ম নোমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট মুহাম্মদ এরশাদ হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!