
এলনিউজ২৪ডটকম : মোটরসাইকেল যোগে পাচারকালে ইয়াবাসহ সাইফুল ইসলাম (১৯) এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সোমবার (১৮ জানুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল কক্সবাজারের রামু থানার কুনিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মো. হোসেনের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেল থামিয়ে তাকে তল্লাশী করা হয়। এ সময় তার কাছে ৪ হাজার ১০ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল। গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner