
নিউজ ডেক্স : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ সোলাইমান (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান স্থানীয় মরহুম এরশাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন মোহাম্মদ সোলাইমান। এসময় বন্যহাতির আক্রমণের শিকার হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোলাইমানকে আক্রমণের পাশাপাশি নুরপাড়া, ওয়াবদা পাড়াসহ আশপাশ এলাকায় ব্যাপক ভাঙচুর চালায় হাতিটি।
Lohagaranews24 Your Trusted News Partner