
_______এ আর মাসুদ_______
বিজয় মানে আনন্দ,
বিজয় মানে শান্তি।
বিজয় পেয়ে অবসান হল,
দূঃসময়ের ক্লান্তি।
হারিনি আমরা,
হারিনি হায়নাদের কাছে,
হারবোনা কোনদিনও,
সেই শক্তি আমাদের আছে।
হারিয়েছি প্রাণ, দিয়েছি রক্ত।
হইনি দূর্বল, ছিলাম শক্ত।
ত্রিশ লক্ষ শহিদ,
প্রাণ দিয়েছে ভাষার জন্য।
তাদের এই আত্মত্যাগ,
আমাদেরকে করেছে ধন্য।
তোমাদের এই ঋণ,
শোধ করতে পারবোনা কোনদিন।
তোমাদের রক্তদিয়ে,
আমাদেরকে করেছো স্বাধীন।
পেয়েছি মাথা উঁচু করে দাঁড়াবার মর্যাদা,
পেয়েছি লাল সবুজের পতাকা,
দিয়েছ বংলায় কথা বলার অধিকার,
দিয়েছ মানচিত্র গৌরবে মাঁখা।
লাখো চালাম হে বীর মুক্তিযোদ্ধা,
ছিনিয়ে এনেছ স্বাধীনতা,
পেরিয়ে সব বিপত্তি বাধা।
যার নেতৃত্বে পোয়েছি আমরা এই স্বাধীনতা,
তিনি মোদের প্রিয় নেতা।
তিনি দিয়েছেন বিশ্বের সামনে
মাথা উচু করে দাড়াবার সম্মান।
তিনি হলেন জাতির পিতা,
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।

Lohagaranews24 Your Trusted News Partner