
এলনিউজ২৪ডটকম : বায়তুশ শরফের প্রধান রূপকার হাদীয়ে যামান আল্লামা শাহ আবদুল জব্বার (রাহঃ)’র বড় ভাই আবদুল কুদ্দুস আজ ২১ সেপ্টেম্বর ভোর ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)।
তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মিয়াজি পাড়ার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে ভূগছিলেন।

একইদিন বাদ জোহর মিয়াজীপাড়া বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানা যায়।
“বায়তুশ শরফ নিউজ” ফেসবুক ফেইজ থেকে উপরোক্ত তথ্য জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner