
নিউজ ডেক্স : পটিয়া বাইপাস সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দ্রুতগতির ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কের পাশের ধানক্ষেতে উল্টে পড়ে।

নিহত ব্যাক্তির নাম শামসুল হক (৫৫)। তার বাড়ি সাতকানিয়ায়। তিনি আগ্রাবাদ লাকী প্লাজায় তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বিমল কান্তি আজাদীকে বলেন, পথচারী এক পাগলকে সাইট দিতে গিয়ে চট্টগ্রাম নগরমুখী সৌদিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিতসার জন্য পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে যাচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner