______ ফিরোজা সামাদ______
ভোরের আকাশ ভরলে তুমি রেশমি লাল আভায়
ওগো সূর্য এই ভোর প্রভাতে তোমায় চেনা দায় ||
শুধু কি অালোর ঝলক পড়েনা চোখের পলক
শুধু কি অালোর ঝলক পড়েনা চোখের পলক
রক্তজবা অার সূর্যমুখী একই রঙ ছড়ায়
রক্তজবা অার সূর্যমুখী একই রঙ ছড়ায়
ওগো সূর্য এই ভোর প্রভাতে তোমায় চেনা দায় ||
অালোর ওই ঝলকানিতে পাখি হারায় কাকলিতে
অালোর ওই ঝলকানিতে পাখি হারায় কাকলিতে
সাগরের ঢেউ হেসে হায় পড়েছে পাড়ের পায়
সাগরের ঢেউ হেসে হায় পড়েছে পাড়ের পায়
ওগো সূর্য এই ভোর প্রভাতে তোমায় চেনা দায় ||

অামার এই হৃদয় মাঝে তোলপাড় হয় কি যে
অামার এই হৃদয় মাঝে তোলপাড় হয় কি যে
কতো যে ভালোলাগা অাকাশ পানে ধায়
কতো যে ভালোলাগা অাকাশ পানে ধায়
ওগো সূর্য এই ভোর প্রভাতে তোমায় চেনা দায় ||
ভোরের অাকাশ ভরলে তুমি রেশমি লাল অাভায়
ওগো সূর্য এই ভোর প্রভাতে তোমায় চেনা দায়
ওগো সূর্য……… ||
Lohagaranews24 Your Trusted News Partner