
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনকে আদালত তলব করেছেন। আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করায় ৩০ জুন (বৃহস্পতিবার) ধার্য্য তারিখে তাকে স্বশরীরে হাজির হয়ে লিখিত কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন চট্টগ্রামের সাতকানিয়া চৌকির লোহাগাড়া সহাকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ শরিফুল হক।
জানা যায়, চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা রহিমা বিবি পাড়ায় জায়গা সংক্রান্ত আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করেন ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন। আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য ইউপি চেয়ারম্যানকে নোটিশের মাধ্যমে অনুরোধ করেন সাতকানিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মিনহাজুল আব্রার। এতে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান। তাই গত ২৬ জুন (রোববার) ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করায় স্বশরীরে আদালতে তলবের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।
চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, আদালতে স্বশীরের হাজির হয়ে লিখিত কারণ দর্শানোর আদেশনামা হাতে পেয়েছি। বৃহস্পতিবার ধার্য্য তারিখে আদালতে স্বশীরের হাজিরা দিবেন বলে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner