
নিউজ ডেক্স : চন্দনাইশে পিকআপের ধাক্কায় মো. হামিদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (১০ জুলাই) বিকেলে জোয়ারা রাস্তার মাথা এলাকায় বধুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. হামিদ পটিয়া থানার খরনা এলাকার আব্দুর সত্তারের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রুত বড়ুয়া বলেন, মোটরসাইকেলকে পিকআপ ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী গুরুতর আহত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হলে দুইজনের মধ্যে মো. হামিদকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজন হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner