
নিউজ ডেক্স : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির গতকাল মঙ্গলবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে বাদী আজিজ মিসির নিজেকে চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপপরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন।
নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে একটি এজাহার জমা দিয়েছেন। সেটা আমরা গ্রহণ করেছি। দৈনিক আজাদী

Lohagaranews24 Your Trusted News Partner