
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় দ্রুতগামী চাপায় দু’জন হতাহত হয়েছে। নিহত হয়েছেন মো. সাইদুল হক (৬১) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ১২টার দিকে তিনি আমন্ত্রণ হোটেলে নাশতা করে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হোসেন (১৮) নামের এক যুবকের আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আমন্ত্রণ হোটেলে নাশতা করে বের হওয়ার সময় সী লাইনের দ্রুতগামী একটি গাড়ির চাকায় পিষ্ট হন আবদুস শহীদের ছেলে সাইদুল। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দুর্ঘটনায় নোয়াখালীর চর জব্বারের সুবর্ণচর এলাকার মো. নবীর ছেলে মো. হোসেনের (১৮) পায়ের হাড় ভেঙে গেছে। তিনি ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner