
নিউজ ডেক্স : চকরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় নিহত গৃহবধূর স্বামী মো. আরাফাতকে (২৮) আটক করেছে পুলিশ। ওই ইউনিয়নের পূর্ব হারবাং ২ নম্বর ওয়ার্ড়ের শান্তি নগর এলাকার মূত রেজাউল করিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমির সরকার বলেন, গৃহবধূ কাজল মনির (১৮) লাশ উদ্ধারপূর্বক প্রাথমিক সুরতাহাল রিপোট তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাববিুর রহমান জানান, নিহত গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে ডান হাতে দায়ের কোপসহ শরীরে একাধিক গুরুতর জখমের চিহ্ন রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নিহত গৃহবধূর স্বামী মো. আরাফাতকে (২৮) আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা রজ্জু করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner