
নিউজ ডেক্স : কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. জসিম উদ্দিন (৩০)। তিনি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নয়াপাড়া এলাকার খলিল আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারমুখী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ছগিরশাহ কাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ বেলা একটার দিকে তিনি মারা যান।বিজ্ঞাপন

এ বিষয়ে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাফায়েত হোসেন বলেন, মোটরসাইকেল আরোহীর লাশ আইনি প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অ্যাম্বুলেন্সটিতে লাশ থাকায় সেটি ছেড়ে দেওয়া হয়েছে। – প্রথম আলো
Lohagaranews24 Your Trusted News Partner