
_____ফিরোজা সামাদ_____
চুপিসারে প্রেম অাসে জীবনে
ঠাঁই নেয়ে চোখের তারায়
হৃদয় গহীণে কাঁপণ ধরিয়ে
প্রজাপতির ডানায় উড়ে যায় বহুদূর !!
শরত মেঘেদের সাথে ভেসে যায়
প্রাণদিয়ে গাঁথে অশ্রুফোঁটায় বোনা
মুক্তোর সহস্র মালা !!

মুক্তোর মালা ফোঁটায় ফোঁটায়
মর্ত্যে নেমে সবুজের ঘ্রাণ
মেখে নেয় শরীরে !!
যেনো মনের গহীনে মন রেখে
সুখের ঝলকে জড়িয়ে থাকে
দুঃখলতা মনের অগোচরে !!
সীমাহীন নীলাকাশ চেয়ে থাকে
অপলকে,
জীবনের উঠোন নিকানো গোছানো
কিন্তু ; সেথায়ও যেনো পড়ে থাকে
এক কুহক মায়া !!
Lohagaranews24 Your Trusted News Partner