
এলনিউজ২৪ডটকম : কুমিল্লা দাউদকান্দি উপজেলায় আজ ১১ ডিসেম্বর সোমবার ভোরে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া ফরিয়াদিকুল এলাকার জুবেদার বর বাড়ির এক যুবক নিহত হয়েছেন।
নিহত নুরুল হাসান রিফাত (২৮) ওই এলাকার নুরুল আবছারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম। তিনি জানান, রিফাত ঢাকায় চাকুরী করত। ছুটি কাটাতে বাড়িতে আসার পথে সড়ক দূর্ঘটনায় পতিত হন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উক্ত সড়ক দূর্ঘটনায় লোহাগাড়ার ৩ জন ও সাতকানিয়ার ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner