
নিউজ ডেক্স : কর্ণফুলীর সৈন্যের টেক এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে মিনিবাসের ধাক্কায় মো. মোজাম্মেল হক (২৬) নামে এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক পটিয়ার জলুয়ার দিঘীর পাড় এলাকার মো. ওসমানের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কর্ণফুলীতে একটি গার্মেন্টে চাকরি করতেন মোজাম্মেল হক। মিনিবাসে বাসায় যাওয়ার পথে বাসটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
পরে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner