
নিউজ ডেক্স : কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী ঘুমধুমে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে ফরিদ আলম (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার দুপুরে তুমব্রু উত্তরপাড়া জাগির হোসেনের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফরিদ আলম তুমব্রু ভাজাঁবনিয়া গ্রামের জমির হোসেনের ছেলে। ঘটনার পর উখিয়া হাসপাতাল থেকে ঘাতক আবুল কালামকে (৩২) আটক করেছে পুলিশ। তিনি তুমব্রু উত্তরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী জানান, পারিবারিক বিরোধের জের ধরে পাওনা টাকা চাওয়া নিয়ে কালাম ও ফরিদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালাম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ফরিদ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner