
নিউজ ডেক্স: কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমানের আগামী সপ্তাহের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, স্থগিত পরীক্ষা নিয়ে তিনি বলেন, স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রথমে ১৮ এবং পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
গত ৩০ জুন থেকে সিলেট বোর্ড ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা ৯ জুলাই শুরু করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner