
নিউজ ডেক্স : রাউজান উপজেলার ফতেনগর এলাকায় ঋণের বোঝা বইতে না পেরে সঞ্জিত বড়ুয়া (৫০) নামে একজন আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ জুন) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। সঞ্জিত বড়ুয়া একই এলাকার মৃত হীরেন্দ্র লাল বড়ুয়ার ছেলে।
সঞ্জিত বড়ুয়ার ভাতিজা জামাই শুভ বড়ুয়া জানান, সঞ্জিত বড়ুয়া ঋণগ্রস্ত ছিলেন। গ্রামীণ ব্যাংক, প্রত্যাশাসহ বিভিন্ন এনজিও থেকে ঝণ নেন। এ নিয়ে খুব হতাশ ছিলেন তিনি। টাকাও পরিশোধ করতে পারছিলেন না। ঋণ পরিশোধের জন্য অব্যাহতভাবে চাপ দিতে থাকলে শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তেই বিষপান করেন। বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
তিনি জানান, বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সঞ্জিত বড়ুয়া। পরিবারের সদস্যরা উদ্ধার করে রাউজান উপজেলায় প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় পৌনে ৬টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner