
____জেসমিন সুলতানা চৌধুরী____
উপার্জনের আশায় ঠাসাঠাসি ভেলা
নিষ্ঠুর সাগর বোঝে মনের জ্বালা,
বাঁচিয়ে রাখলে বাড়ে যন্ত্রণা
প্রাণটুকু কেড়ে নিয়ে দেয় সান্ত্বনা।

আপনজন কেঁদে মরে নিঃস্ব হয়ে
ভিটেমাটি গেছে সব বাঁচি কি নিয়ে,
দালালদের ফাঁদে পড়ে
ধন ও যায়,প্রাণ ও যায়
আয়নার পেছনে রাঘববোয়াল থেকে যায়।
আইন আছে,আদালত আছে
আছে ন্যায়বিচার,
সব তাদের জন্যে।
অসহায় ডুবে মরে ,পচে মরে
খাবার হয় শকুনের
কেউ নেই দেখার জন্যে।
মাঠে ঘাটে ঝরে পড়ে জনাবদের কথার বৃষ্টি,
বাতাসে শুকিয়ে যায় সেই সব সৃষ্টি।
যেখানে নদী নেই সেখানে ও তারা দেয় আশ্বাস বানাবে পুল ,
কাড়ি কাড়ি টাকা ভরে যায় বানিয়ে ঢোল।
Lohagaranews24 Your Trusted News Partner