
এলনিউজ২৪ডটকম : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের কর্মীবন্ধব নেতা ও সাতকানিয়ার কৃতিসন্তান শফিকুল ইসলাম রাহী।
তিনি বলেন, পরমতসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব। এজন্য প্রয়োজন জাতিতে জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতাসহ অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা। ঈদুল আযহার মর্মবাণী আমাদের সেই শিক্ষা দেয়। তিনি ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করার তাগিদ দিয়ে বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।

এছাড়াও, মায়ানমারের রাখাইনে সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner