
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুছ।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে স্কুল কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে দাতা সদস্য, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি পদে নির্বাচিত হন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহর নির্দেশনায় নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম ও একাডেমিক সুপার ভাইজার নুরুল আবচার।

নবনির্বাচিত সভাপতি এস এম ইউনুছ জানান, স্কুলের সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীসহ সবাইকে নিয়ে কাজ করে যাবো। স্থানীয় সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয়ের সহযোগিতায় আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবো ইনশাআল্লাহ।
Lohagaranews24 Your Trusted News Partner