
নিউজ ডেক্স : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মোর্শেদুল আলম (২৫) ও মো. আব্দুল আজিজ (৩০)।
র্যাব-৭ চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মইজ্যারটেক এলাকার অভিযান চালিয়ে আমির স্যানিটারি দোকানের সামনে থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

গ্রেফতার মোর্শেদুল আলম সাতকানিয়ার ছদাহা গ্রামের এবং আব্দুল আজিজের বাড়ি কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা গ্রামে বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
Lohagaranews24 Your Trusted News Partner