
নিউজ ডেক্স: সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও আরেকজনের শ্লীলতাহানির অভিযোগে মামলায় দায়েরের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল ও ছদাহা ইউনিয়নের পাহাড়ের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। এরপর রাতে থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, দুই কিশোরী বেড়াতে গিয়ে ফেরার পথে মাছের খামারের ৭ জন শ্রমিক তাদের জোরপূর্বক পাহাড়ি এলাকায় নিয়ে যায়। এরপর নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে। এসময় আরেক কিশোরীকে আটকে রেখে শ্লীলতাহানি করা হয়। রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।
Lohagaranews24 Your Trusted News Partner