Home | ব্রেকিং নিউজ | শুধু প্রশস্ত নয়, নিরাপদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চাই: এমপি শাহজাহান চৌধুরী

শুধু প্রশস্ত নয়, নিরাপদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চাই: এমপি শাহজাহান চৌধুরী

এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে জনদুর্ভোগ বাড়ছে। দ্রুত ও মানসম্মতভাবে সড়ক সম্প্রসারণ কাজ শেষ করতে হবে। শুধু সড়ক প্রশস্ত করলেই হবে না, নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো, সাইনেজ ও ড্রেনেজ ব্যবস্থাও গড়ে তুলতে হবে। কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সোমবার (৪ মে) লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়াসহ বিভিন্ন স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন এমপি শাহজাহান চৌধুরী।

স্থানীয়রা জানান, কাজের গুণগতমান ঠিক রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রশস্তকরণ কাজ দ্রুত শেষ হওয়া অত্যন্ত জরুরি। কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা কমবে ও মহাসড়কে যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক হবে আশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!