
নিউজ ডেক্স : নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। কাঠমান্ডু থেকে ব্যাংকক যাচ্ছিল ফ্লাইটটি।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে। শাহ আমানত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। এতে ১৫০ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। ফ্লাইটটি ত্রুটি সারিয়ে শিগগির উড্ডয়ন করবে। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner