
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা ব্রিকফিল্ড শ্রমিক ও লজিং মাষ্টারের তথ্য চেয়েছে। আজ ১ নভেম্বর বৃহস্পতিবার লোহাগাড়া থানার অফিসিয়াল ফেসবুক আইডিতে এ সংক্রান্তে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যে কোন ধরণের বিরূপ পরিস্থিতি নিয়ন্ত্রণ, সকল প্রকার নাশকতা ও জঙ্গী তৎপরতা প্রতিরোধে ব্রিকফিল্ড সমূহে নিয়োজিত বহিরাগত শ্রমিক এবং বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরত লজিং মাষ্টার ও ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র সহকারে বিস্তারিত তথ্যাদি লোহাগাড়া থানায় জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। কেউ বিষয়টি এগিয়ে গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।

Lohagaranews24 Your Trusted News Partner