ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় লকডাউনের সপ্তম দিন ৩৩ জনকে জরিমানা

লোহাগাড়ায় লকডাউনের সপ্তম দিন ৩৩ জনকে জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় লকডাউনের সপ্তম দিন ৩৩ মামলায় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমদু, বাংলাদেশ সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের আলিকদম ২৭ বীরের ক্যাপ্টেন মো. মুক্তাদির আহমেদ আসিফ, ক্যাপ্টেন নাদিম, ইউএনও কার্যালয়ের সমির চক্রবর্তী ও ভূমি অফিসের নয়ন দাশ।

নির্বাহী ম্যাজেস্ট্রেট আহসান হাবীব জিতু জানান, লকডাউন অমান্য করে মোটরসাইকেল ও প্রাইভেটকারে অযথা ঘুরাঘুরি, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া ও মাস্ক না পরায় সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ ধারায় ৩৩ জনকে ১৩ হাজার ৩০০টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!